সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সুতিতে পথশ্রী প্রকল্পের রাস্তা সম্পুর্ণ না হওয়ার কারণে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । সেই ঘটনায় শনিবার দুপুরে এবার রাস্তা পরিদর্শনে হাজির হলেন খোদ মহকুমা শাসক । জঙ্গিপুর মহকুমা শাসক একম জে সিং সরেজমিনে পরিদর্শন করেন এলাকার রাস্তা । জানা গিয়েছে সুতি বহুতালীতে পথশ্রী প্রকল্পের বোর্ড জ্বলজ্বল করছে, কিন্তু রাস্তার সম্পূর্ণ কাজই হয়নি । ক্ষোভে রাস্তা অবরোধ করেন গ্রামের বাসিন্দাদের ।
সুতি বহুতালীতে পথশ্রী প্রকল্পের বোর্ডে জ্বলজ্বল করছে খরচের হিসেব, শুধু রাস্তাটাই নেই ! ক্ষোভে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা । রাস্তার পাশেই পথশ্রী প্রকল্পের বিশাল বোর্ড লাগানো রয়েছে । সেখানে উল্লেখ রয়েছে রাস্তার কাজ শেষ হওয়ার তারিখ । ব্যয়ের হিসেবও দেওয়া হয়েছে সেখানে । শুধু রাস্তাটাই নেই! এমনই অবাক করা কাণ্ডটি ঘটেছে বহুতালী পঞ্চায়েতে । গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ গ্রামবাসীরা । তাঁরা রীতিমতো ক্ষোভে রাস্তা অবরোধ করলেন । এছাড়াও জয়েন্ট বিডিও এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে গ্রামবাসীদের ।
জানা গিয়েছে, রাস্তা তৈরির খরচ দেখিয়ে দিলেও আদতে কোনও কাজ না হওয়ায় গ্রামবাসীরা বাধ্য হচ্ছেন ভাঙাচোরা বেহাল রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে । এই রাস্তার কাজের শিল্যানাস হয়েছিল ঘটা করে । সেই সময়েই বোর্ড পোঁতা হয়েছিল । তবে সেখানেই শেষ । তারপর আর রাস্তার কাজ হয়নি বলেই দাবি । এমন ঘটনায় তাজ্জব গ্রামের বাসিন্দারা ।
মুর্শিদাবাদ জেলার সুতি ১ নম্বর ব্লকের বহুতালী পঞ্চায়েতের ঘটনা । এই পঞ্চায়েতের প্রায় ১০০০ মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরির কথা ছিল। এমনকি টেন্ডার পর্যন্ত হয়েছিল । রাস্তার ২৫০ মিটার কাজের পর অজানা কারণে থমকে গিয়েছে কাজ । কিন্তু প্রকল্পের যে শিডিউল বোর্ড টাঙানো হয়েছে সেখানে ১০০০ মিটার রাস্তা তৈরীর জন্য ৩৫ লক্ষ ৯৩ হাজার ২৫৩.৪৭ টাকা খরচের কথায় লেখা আছে । পাশাপাশি আছে রাস্তা নির্মাণের কাজ শুরুরও তারিখ । শিডিউল বোর্ড অনুযায়ী রাস্তা নির্মাণের শুরুর তারিখ চলতি বছরের ২৯ এপ্রিল । কিন্তু বোর্ডে উল্লেখ করা তারিখের পর আরও আট মাস পেরিয়ে গেলেও রাস্তা তৈরিই হয়নি ।
এই নিয়ে সুতি বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা ।উল্লেখ্য জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের সূচনা করার পরই ওই প্রকল্পের অধীনে বহুতালী সাখোপাড়া থেকে বহুতালী পীড়তলা পর্যন্ত প্রায় ১০০০ মিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । টেন্ডারও করে সুতি পঞ্চায়েত সমিতি । নিয়ম মেনে টেন্ডারও পান এক ঠিকাদারি সংস্থা । গত ২৯ মার্চ ঘটা করে রাস্তার উদ্বোধন হয় । কিন্তু তারপর রাস্তার কাজ নিম্নমানের ও প্রায় কিছুই হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগে রাস্তা অবরোধ করল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

