।। স্বর্ণালী মান্না ।।
বকেয়া ডিএ-র দাবিতে নবান্নের সামনে আজ শনিবার দ্বিতীয় দিনে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন । আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৪টের মধ্যে তাঁদের তুলে দিতে হবে তাঁদের অবস্থান বিক্ষোভ । সকাল থেকেই একাধিক কর্মসূচী পালন করা হয়েছে তাঁদের পক্ষ থেকে । প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে তাঁদের ধরনা বিক্ষোভে বসতে বাধা দেওয়া হলেও পরে তাঁদের নবান্নের ব্রিজের নীচে বসার অনুমতি দেয় পুলিশ । আদালত তাঁদের জানিয়ে দেয় তাঁরা শনিবার পর্যন্ত তাঁদের অবস্থনা বিক্ষোভ চালিয়ে যেতে পারবেন ।
শীতের আমেজকে সঙ্গে করে নিয়ে খোলা আকাশের নীচে চলছে তাঁদের অবস্থান বিক্ষোভ । ইতিমধ্যেই বিরোধী দলের প্রতিনিধিদেরকে তাঁদের মঞ্চে উপস্থিত হতে দেখা গিয়েছে । কংগ্রেস থেকে যেমন ছিলেন কৌস্তভ বাগচি, তেমনই বামেদের পক্ষ থেকে ছিলেন মহম্মদ সেলিম ও বিজপির পক্ষ থেকে ছিলেন ইন্দ্রনীল খাঁ । তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কাউকেই এই মঞ্চে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে ।
অপরদিকে জানা যাচ্ছে আন্দোলন এই স্থানে শেষ হওয়ার আগে তাঁরা একটি সাংবাদিক বৈঠক করবেন । তাতেই স্পষ্ট হবে তাঁদের আগামী কর্মসূচী কী হতে পারে । আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি না মানা হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

