অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিঁচুড়িতে ইঁদুর!

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিঁচুড়িতে আস্ত ইঁদুর । সেই খিঁচুড়ি খেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ । শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির কুরুমগ্রামের মহিষপাড়া ৩ নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্রে ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭৩ জন শিশু ও গর্ভবতি মহিলাকে খিঁচুড়ি দেওয়া হয় । সেই খিঁচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা, কেউ ইঁদুরের দেহ দেখতে পান । এরপর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আজকের খিঁচুড়ি রাঁধুনি লক্ষী মহারাজ । তাঁর দাবি, তিনি চাল ও ডাল ভালো করে ধুয়ে বেছে রান্না করেছেন । কী ভাবে খিচুড়ির মধ্যে ইঁদুর পড়ল সেটা তিনি বুঝতে পারছেন না বলে দায় এড়ান এদিন । এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনির গাফিলতিতেই এই বিপত্তি ঘটে এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube