হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায় বেশ কয়েকদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছিল । অবশেষে সেই সকল চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনার কিনারা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল সাত দুষ্কৃতী । শুক্রবার পুলিশের হাতে ধরা পড়ে যায় তাঁরা ।
শুক্রবার গভীর রাতে জগৎবল্লভপুর থানার পুলিশ ও হাওড়া গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের একটি দল জে বি পুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বলে জানা গিয়েছে । তাতে ৭ জনের একটি গ্যাং ধরা পড়ে তাঁদের জালে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা চুরির উদ্যেশ্যে যে টোটো ব্যাবহার করে ঘুরত, সেই টোটো আটক করা হয়েছে এদিন । জগৎবল্লভপুর থানার পুলিশ সাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এদিন । শনিবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয় বলে জানা যাচ্ছে । উল্লেখ্য, এই সাত জনের এক জন হুগলীর জাঙ্গিপাড়ার বাসিন্দা । বাকিরা সকলেই জে বি পুরের মুন্সিরহাট এলাকার বাসিন্দা বলেই খবর । তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লাঠি, রড উদ্ধার করে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

