পাচারের আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

পাচার করার আগে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে ।

পাচার করার আগে একটি আগ্নেঅস্ত্র ও একটি কার্তুজ সহ গ্রেফতার করা হয় একজনকে । গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ গ্রেফতার করা হয় এক জনকে । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার শিবনগর এলাকায় ।

এদিনের ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম রকি সেখ তাঁর বয়স হয়েছিল ২২ বছর । ধৃতের বাড়ি ফরাক্কা নয়নসুখ পঞ্চায়েতের দুর্গাপুরে । জানা গিয়েছে গতকাল রাত ন’টা নাগাদ শিবনগর এলাকায় একটি মোটরসাইকেল করে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ পাচার করার উদ্দেশ্য নিয়ে আসছিল রকি সেখ । সেই সময় ফরাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেঅস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করে ।

তারপর মোটর সাইকেল সহ তাকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ । ধৃত রকি সেখকে শনিবার দুপুরে ফরাক্কা থানা জঙ্গিপুর আদালতে পাঠানো হয় বলে জানা যাচ্ছে । পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচার করার জন্য নিয়ে আসছিল । পুরো বিষয় তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube