নিউটাউন ঝিলপাড় সংলগ্ন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল শনিবার । উচ্ছেদ করতে আসা হিডকোর লোকজনকে বাধা দেওয়া ও মারধর করার অভিযোগ উঠল দোকানদারদের বিরুদ্ধে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ ।
শনিবার নিউটাউন ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে আসেন হিডকোর কর্মীরা । উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড় এদিন । অভিযোগ ওঠে হিডকোর লোকজন যখন দোকান উচ্ছেদ করতে আসেন, দোকানদার ও স্থানীয় বাসিন্দারা তাঁদের সেই কাজে বাধা দেন ।
একিন সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় উভয় পক্ষের মধ্যে । এর পরই হিডকোর কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে । পাশাপাশি হিডকোর লোকেদের বিরুদ্ধেও দোকানদারদের মারধর করার অভিযোগ আনা হয় । হিডকোর লোকেদের বিরুদ্ধে দোকান ভাঙচুর করার অভিযোগ এনে ক্ষিপ্ত দোকানদাররা নিজেদের দোকানে আগুন ধরিয়ে দেন । ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

