কলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

কলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা । শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাঠি পঞ্চায়েতের শিমুলিয়ার আদিবাসী পাড়া এলাকায় ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় পিডাব্লুডি-এর রাস্তার জায়গায় পানীয় জলের কল ভেঙ্গে কলের ভেতর বিশ তেল, কেরোসিন ও ডিজেল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে ছোট্টু সরদার বলে এক ব্যক্তির বিরুদ্ধে । এলাকার মানুষ বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে । নতুন কলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী এলাকার বেশ কিছু পরিবারের মানুষ ।

কল ভেঙে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন এলাকার কয়েকশো পরিবার । বহুদূর থেকে জল আনতে হচ্ছে তাঁদের । তাই এলাকার মানুষ নতুন কলের দাবিতে এবং ছোট্টু সর্দারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন । এলাকার মানুষের অভিযোগ, ছোট্টু সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরে থানা থেকে পুলিশ এলাকায় আসে । কিন্তু ছোট্টু সর্দারকে গ্রেফতার তো দূরে থাক উল্টে ঝামেলা করলে গ্রামবাসীদেরকেই থানায় তুলে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে যান পুলিশ ।

এলাকার মানুষ নতুন কলের দাবিতে কেউসা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান । এলাকায় পুলিশ আসার পর কলের হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে , কিন্তু কলের আশেপাশে এখনও কেরোসিনের গন্ধ এবং কেরোসিন তেল পড়ে রয়েছে বলে জানা যাচ্ছে । এলাকার পঞ্চায়েত সদস্য শান্তনা সরকার জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন এবং অবিলম্বে একটা কলের ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube