অগ্নিকাণ্ডের পর ইছাপুরে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী

হাওড়ায় ড্রেনেজ ক্যানেল রোডে ইছাপুরের কাছে বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা । বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

জানা যাচ্ছে, সেখানে তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের সাথে । মঙ্গলবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় সর্বহারা বস্তি । মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, আগামী জানুয়ারির মধ্যে এখানে ঘর বানিয়ে দেওয়া হবে তাঁদের । পাকা মেঝে, টিনের দেওয়াল ও চালা করে ঘরগুলো তৈরি করে দেওয়া হবে । সেই সঙ্গে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পরিবার পিছু ১৫,০০০ টাকাও দেওয়া হবে বলে জানান তিনি । তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন, হাওড়ার জেলা শাসক ডা: পি দীপাপ প্রিয়া, মন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ও কমিশনার ধবল জৈন প্রমুখ । এদিন মন্ত্রী সেখানে যাওয়া এবং সরকার পাশে থাকার আশ্বাসে বস্তি বাসিন্দারা খুশি ও আশাবাদী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube