তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি!

কুলপিতে শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি । শুক্রবারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার ছামনাবনি এলাকায় । জানা যায়, কুলপির ছামনাবনী এলাকার বাসিন্দা কুতুবুদ্দিন পাইক কংগ্রেস কর্মী ছিলেন । এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে ছামনাবনি গ্রামে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেন ।

সম্প্রতি কংগ্রেসের জয়ী প্রার্থী সহ কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । এরপরেই অভিযোগ আনা হচ্ছে শুক্রবার গভীর রাতে কুতুবুদ্দিন পাইকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা । বোমাবাজির জেরে ভেঙে পড়ে বাড়ির চাল । ঘটনার জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজনও ।

খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে । পরে খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । আক্রান্ত পরিবারের অভিযোগ, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে তাঁদের উপর বোমাবাজি করা হচ্ছে । রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমাবাজি করে চম্পট দেয় বলে জানা যাচ্ছে । ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । অন্যদিকে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube