হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভগ্নদশা

দীর্ঘদিন হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের রক্ষণাবেক্ষণ এর অভাবে একেবারেই ভগ্নদশায় পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের বেশ কয়েকটি ঘর। স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে জরাজীর্ণ অবস্থা ছাদ ভেঙে পড়ছে লোহার রড দেখা যাচ্ছে , বিম গুলো অর্ধ ভগ্নদশায় রয়েছে ।

এরই মধ্যে ডাক্তার নার্সরা রোগী দেখছে । যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে । আহত হতে পারে ডাক্তার নার্স থেকে রোগী বা রোগীর পরিবারের লোক । এই স্বাস্থ্য কেন্দ্রে এক সময় দশটি বেডের ব্যবস্থা ছিল । সব সময় ডাক্তার-নার্স থাকতো । কিন্তু এখন ডাক্তার দিনের বেলায় আসে রোগী দেখেন চলে যান । তাও অনিয়ম করেই আসেন ।এলাকার মানুষের দাবি স্বাস্থ্য কেন্দ্রটি ঠিক করা হোক । আগের মতো চিকিৎসা পরিষেবা চালু করা হোক । তাহলে এলাকার মানুষের অনেক উপকার পাবেন ।

এই বিষয়ে হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক-অভিষেক দাঁ স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থা কথা স্বীকার করে নিয়ে বলেন বিষয়টা জেলা স্বাস্থ্য দফতরকে জানান হয়েছে অবিলম্বে সমস্যার সমাধান হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube