পৌরসভা থেকে কাজ সম্পন্ন করে বাড়ি যাওয়ার পথে হঠাৎ বাইক আটকে জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। চলল ব্যাপক মারধোর। শুক্রবার বিকেল নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌর এলাকায়।
ঘটনায় গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ওই তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ফিরোজ শেখকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও কে বা কারা ওই তৃণমূল নেতাকে মারধর করেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

