টাকা ফেরত পাবেন রোজ ভ্যালি আমানতকারীরা

প্রতীক্ষার অবসান। রোজ ভ্যালি আমানতকারীদের জন্য সুখবর। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই আমানতকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এমনটাই জানাচ্ছেন অ্যাসেট ডিসপোজাল কমিটির সদস্যরা।

সারা ভারত জুড়ে অসংখ্য আমানতকারী টাকা বিনিয়োগ করেছিলেন রোজ ভ্যালি সংস্থায়। আমানতকারীদের অনেকেই যথাসময়ে টাকা ফেরত পেয়েছেন, কিন্তু এরপরেই আইনি জটিলতায় থমকে যায় সংস্থার কাজকর্ম। আমানতকারীদের মাথায় বাজ ভেঙে পড়ে। এতদিন ধরে তাঁরা দিন গুনেছেন কবে টাকা ফেরত পাবেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং অ্যাসেট ডিসপোজাল কমিটির তৎপরতায় সেই আমানতকারীদের মুখে হাসি ফুটতে চলেছে। আদালতের নির্দেশের পর অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। একটি বেসরকারি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটেই নথি দিয়ে দাবি জানাতে পারবেন আমানতকারীরা। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে টাকা ফেরতের প্রক্রিয়া।

রাজ্যে রোজ ভ্যালিই প্রথম সংস্থা, যারা আমানতকারীদের টাকা ফেরত দিতে চলেছে। এর ফলে উপকৃত হবেন অসংখ্য আমানতকারী। বছর শেষ হয়ে নতুন বছর পড়তে চলেছে। রোজ ভ্যালির আমানতকারীদের কাছে নতুন বছরে এটাই হতে চলেছে সবথেকে বড় উপহার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube