পেশ হল রেশন দুর্নীতি কাণ্ডের প্রথম চার্জশিট

ইডির বিশেষ আদালতে পেশ হল রেশন দুর্নীতি কাণ্ডের প্রথম চার্জশিট। যেখানে নাম রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এবং নাম রয়েছে রেশন দুর্নীতি কাণ্ডেই ইডির হাতে গ্রেফতার হওয়া আটাকল ব্যাবসায়ী বাকিবুর রহমানের। ১৩ই অক্টোবর গ্রেফতার করা হয় বাকিবুর রহমান কে তার ২ মাসের মধ্যে চার্জ শিট দিল ইডি। ১২ জনের বিরুদ্ধে চার্জশিট। রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির, ১৬২ পাতার চার্জশিট। এই চার্জশিটে ১০ টি কোম্পানির উল্লেখ করা হয়েছে। যেখানে আটাকল ব্যাবসায়ী বাকিবুর রহমানের ৫ টি ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৫ টি সংস্থার নাম রয়েছে এমনটাই ইডি সূত্রের খবর।

চার্জশিট এর সঙ্গে ৩ হাজার পাতার নথিও আদালতে জমা দিয়েছে ইডি, এমনটাই সূত্র মারফত খবর। ১৫০ এর ওপরে সাক্ষী রয়েছে। চার্জশিট অনুযায়ী এই দুর্নীতি টাকার পরিমাণ ১০০ কোটি টাকার ও বেশি , তার মধ্যে ৩১ কোটি টাকা ফ্রিজ করা হয়ছে*।।
রেশন বন্টন দুর্নীতি মামলায় রেশন সামগ্রীর খোলা বাজারে বিক্রি হত তা নিয়ন্ত্রণ করত বাকিবুর তেমন টাই উল্লেখ্য চার্জশিটে। এমন বিভিন্ন নথি রয়েছে চার্জ শিটে। খাদ্যমন্ত্রী হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট ছিলেন বাকিবুর।

চার্জশিটে ৩ টি কোম্পানির নাম আছে যে কোম্পানি গুলির মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির টাকা সাইফোন করা হত , টাকা সাইফোন করে সেই কোম্পানি গুলি বন্ধ করে দেওয়া হয় । বিচারকের প্রশ্ন এই ৩ টি কোম্পানির কাকে নোটিস করা হয়েছিল যে তার ভিত্তিতে এই ৩ কোম্পানির বিরুদ্ধে চার্জ শিট দেওয়া হচ্ছে ?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube