পরিযায়ীদের জন্য বিশেষ বার্তা

পরিযায়ী পাখিদের সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজ এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করল অপটপিক নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় । পরিযায়ী পাখিদের সংরক্ষণের জন্য কী কী করণীয় ও পরিবেশ সচেতনতায় কী করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “পাখিদের রক্ষা কিংবা পরিবেশ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশ প্রশাসন কিংবা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে পরিবর্তন আনা সম্ভব নয়। মানুষকে এগিয়ে এসে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।”

সংবাদমাধ্যামের মুখোমুখি হয়ে অপটপিকের কর্ণধার দিব্যজ্যোতি চক্রবর্তী বলেন গত বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। মূলত শীতকালে বনভোজনের পরিমান বাড়ে। পরিবেশ রক্ষা করে যাতে বনভোজন করা হয় তার অনুরোধ করা হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube