হাতে আর ২ দিন বাকি বড়দিনের, তার আগে কলকাতার পার্কস্ট্রিট সংলগ্ন কোন কোন রাস্তায়, কতক্ষনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে তা জানিয়ে দিলেন পুলিশ কমিশনার ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে জানান হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট এবং ময়দানমুখী রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই নিয়ন্ত্রণবিধি ফের কার্যকর করা হবে সোমবার বিকেল ৪টেয়। তবে তা কত ক্ষণ ধরে চলবে, তা ঠিক করবেন ট্র্যাফিক পুলিশের ডেপুটি কমিশনার।
পুলিশ বিবৃতি অনুযায়ী, মূলত এজেসি বোস রোড ধরে উত্তর দিকে যাওয়া, স্ট্র্যান্ড রোড ধরে পূর্ব দিকে যাওয়া, ধর্মতলা পেরিয়ে দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে সেগুলিকে বিকল্প কোনও রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। রবিবার যে কোনও সময়ে ক্যাথিড্রাল রোডে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে পুলিশ। আবার সোমবার কেবল পূর্বমুখী গা়ড়িগুলিকেই হোচিমিন সরণি ধরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
বিশেষ পরিস্থিতিতে বড়দিনে যান নিয়ন্ত্রণ করা হতে পারে শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট এবং ফ্রি স্কুলপার্ক স্ট্রিটে জেএল নেহেরু রোড থেকে উড স্ট্রিট, মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, ছোট রাস্তা থেকে পার্ক স্ট্রিট, হো-চি-মিন সরণি, ক্যামাক স্ট্রিট থেকে মিডলটন স্ট্রিট পর্যন্ত ‘নো পার্কিং’ বলবৎ করা হবে। শর্ট স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াই রোড রয়ড স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট থেকে কিড স্ট্রিট ক্রসিং, এলিয়ট রোড ইত্যাদি স্ট্রিটে ।
নো পার্কিং জোন পার্ক স্ট্রিটে থেকে জহরলাল নেহেরু রোড থেকে উড স্ট্রিট, মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট, হো-চি-মিন সরণি, ক্যামাক স্ট্রিট থেকে মিডলটন স্ট্রিট পর্যন্ত নো পার্কিং বলবৎ করা হবে। শর্ট স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াই রোড থেকে পার্ক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট থেকে কিড স্ট্রিট ক্রসিং, এলিয়ট রোড ইত্যাদি।
তা ছাড়াও এই ২ দিনের জন্য ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, নিউ মার্কেট অঞ্চলে গাড়ি রাখার অনুমতি নাও দিতে পারে ট্র্যাফিক পুলিশ। এই স্থানগুলিকে ঘিরে ভিড় বাড়তে পারে, এমন আশঙ্কা করেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

