২০২০ সালের মার্চের শেষ দিক থেকেই গোটা বিশ্বের মানুষ গৃহবন্দী ছিলেন মারণ ভাইরাস করোনার জন্য । ২০২১-এর পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়েছে বিশ্ব । একাধিক দেশে মৃত্যুর মিছিল চলেছে এই করোনা কালে । রেহাই পায়নি ভারতবর্ষও । লাখ লাখ মৃত্যুর সাক্ষী থেকেছে সবাই । এরপরে ২০২১ সালের শেষে ও ২০২২ সালের গোড়া থেকেই ‘লকডাউন’ পরিস্থিতি স্বাভাবিকের দিকে যায় । কমতে থাকে করোনা আক্রান্তের সংখ্যাও । যদিও সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নেয়নি এই মারণ রোগ ।
এবার পশ্চিমবাংলার কলকাতায় ফের করোনা আক্রান্তের খবর মিলল । এখনো পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের । শক্রুবার সকাল ৮.০৫ নাগাদ মৃত্যু হয়েছে দমদম ক্যান্টনমেন্ট সুভাষ নগরের বাসিন্দা, বিদেশ দত্তর । তাঁর বয়স ছিল ৭৭ বছর । তিনি বেলেঘাটা আই ডি সি সি ইউ তে ভর্তি ছিলেন ।
প্রশ্ন উঠছে তবে কী ফের ফিরছে করোনা আতঙ্ক? আবারও কী কঠোর হতে হবে প্রশাসনকে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

