গ্র্যাজুয়েট ভ্যান চালক শুভঙ্কর! সংসার চালিয়েই চলছে সরকারি চাকরির প্রস্তুতি

চাকরির আকাল, হকের চাকরি পেতে যখন কলকাতায় আন্দোলনে নেমেছে যোগ্য চাকরিপ্রার্থীরা ,তখন সংসারের হাল ধরতে, ভ্যানের স্টিয়ারিং ধরল গ্র্যাজুয়েট যুবক ।

কাজ যেমনই হোক কাজে লজ্জা নেই তাই সংসারের হাল ধরতে সংসার নামে গাড়িটি চালাতে ভ্যান চালাচ্ছে গ্র্যাজুয়েট পাস শুভঙ্কর বিশ্বাস । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ! হাবরা বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়ার বাসিন্দা শুভঙ্কর। বাবা মা ছাড়াও রয়েছেন তাঁরা তিন ভাই । ছোট থেকেই দেখে আসছেন বাবা ভ্যান চালিয়ে উপার্জন করে সংসার চালাচ্ছেন তাই বাবার কষ্ট তিনি আর সহ্য করতে পারছেন না মাধ্যমিক পাস করার পর থেকেই সে বাবার কষ্ট কিছুটা দূর করার জন্য ভ্যান চালাতে নেমে পড়েন ।

ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি ২০২২ সালে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে পাস করে গ্র্যাজুয়েট হয় সে। এখনও প্রত্যেকদিন নিয়ম করে পড়াশোনার সঙ্গে ভ্যান নিয়ে বের হয় শুভঙ্কর ।

তবে সরকারি চাকরির চেষ্টা তিনি ছাড়েননি তাই এখনও পড়াশোনা করেন এবং চাকরির চেষ্টা করে যাচ্ছেন সামাজিক লজ্জা দূর করেই তিনি ভ্যান চালাচ্ছেন কারণ সংসার চালাতে হবে তাকে বাবার এত কষ্ট তিনি মেনে নিতে পারছেন না।

শুধু যে পড়াশোনা আর ভ্যান চালিয়ে সংসার চালানো তার মধ্যেই তিনি সীমাবদ্ধ তা নয়। সময় পেলেই নিজে বাড়িতে গান-বাজনার চর্চা করেন শুভঙ্কর । ছেলের কাজে খুশি মা তাই ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে তার চোখ ভরে গেল জলে তিনি জানান এমন ছেলে গর্ভে ধরতে পেরে তিনি খুশি। মা শারীরিকভাবে অসুস্থ, বাবার এত কষ্ট ছেলে সহ্য করতে না পেরেই আজ গ্র্যাজুয়েট হয়েও ভ্যান চালাচ্ছে শুভঙ্কর, পাশাপাশি সরকারি চাকরিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে সে জানালেন শুভঙ্করের গর্বিত মা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube