বেহাল রাস্তা, হাজার বলেও হয়নি সারাইয়ের কাজ, বিক্ষোভে পথে স্থানীয়রা

বেহাল রাজ্য সড়ক সারাইয়ের কোন উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে বুনিয়াদপুরে অবরোধ বিক্ষোভ স্থানীয়দের। বুনিয়াদপুর থেকে জোড়দিঘি পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল। সে কারণে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। রাস্তাটি সারাইয়ের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ গুলিতে আবেদন জানিয়ে কাজ হচ্ছে না।

বাধ্য হয়েই নারায়ণপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ বুনিয়াদপুরের কোট মোড় থেকে জোরদিঘী পর্যন্ত রাস্তাটি খুবই খারাপ। তার উপর স্থানীয় মোল্লাপাড়া এলাকায় এই বেহাল রাস্তায় টোল ট্যাক্স বসানো হচ্ছে। একে খারাপ রাস্তা সেই সঙ্গে টোল গেটের কাজে যানবাহন চলাচল এবং যাতায়াতের সমস্যার পাশাপাশি গোটা এলাকা ধুলায় দূষিত হয়ে পড়েছে বলে অভিযোগ । অবরোধের খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। অবরোধে সমস্যায় পড়তে হয় যাত্রী সাধারণকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube