নতুন নিয়মে জেরবার সাধারণ মানুষ

গ্যাসের বায়োমেট্রিক করতে এসে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, সার্ভার ডাউন এর কারণে সমস্যা হচ্ছে দাবি ডিস্ট্রিবিউটরের ।

নোট বন্দির স্মৃতি যেন ফিরেছে বাংলায়। গ্যাসের বায়োমেট্রিকের জন্য ভোগান্তির সীমা নেই সাধারণ মানুষের । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর পেরিয়ে গেলেও হচ্ছে না বায়োমেট্রিক এর কাজ । শয়ে শয়ে সাধারণ মানুষ দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ । দ্রুত কাজ করবার আবেদন সাধারণ উপভোক্তাদের ।

যদিও ইন্ডিয়ান গ্যাসের হেলেঞ্চার ডিস্ট্রিবিউটর প্রদীপ বিশ্বাস জানান সার্ভার ডাউন এর কারণে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের । একসঙ্গে সার্ভারের উপরে চাপ পড়ার কারণেই এই সমস্যা হচ্ছে বলে তার দাবি । আমরাও চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান করা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube