গোবরডাঙ্গার মুখ উজ্জ্বল করলো দুই বছরের ছোট্ট দেবত্রী , গোবরডাঙ্গা হায়দাদপুরের বাসিন্দা সুখেন যশের মেয়ে দেবত্রী। দুই বছর বয়সেই প্রায় ১০০ টি বাংলা ও ইংরেজি কবিতা তার মুখস্থ । ছোট্ট দেবত্রী আধো আধো গলায় তা শোনালেন নিউজ টাইমকে । কবিতা ছাড়াও মাস, বছরের নাম, পশু ,পাখি বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ধরনের রং এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজিতে সে হামেশাই বলতে পারে।
১৫ মাস বয়স থেকেই সে ঘরের জিনিসপত্র দেখে মায়ের সাথে সাথে বলতো এবং সবকিছু সে মুখস্ত রাখত। তাই দেখে মা তাকে মুখে মুখে পড়াত সেটাই আজ সে মুখস্থ রেখেছে। তার মুখস্থ বিদ্যা দেখে আত্মীয় পরিজনেরা তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম পাঠায়। তার বাবা ও মাকে পরবর্তীতে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তাদের মেয়ের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এবং সংস্থার পক্ষ থেকে বেশ কিছু গিফট পাঠানো হয়।
নিউজ টাইমের ক্যামেরার সামনে ছোট্ট দেবত্রী বেশ কিছু ছড়া ও নামতা থেকে শুরু করে অনেক কিছুই শোনায় । ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম ওঠায় খুশি তার মা-বাবা ও আত্মীয় পরিজনেরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

