‘দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই; হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতিও । দুর্ঘটনা হলে যাত্রীদের নিরাপত্তা কে দেবে!’- এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার স্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে বিক্ষোভ দেখাল বিজেপি ।
উত্তেজিত বিজেপি কর্মীরা চালককে দিলেন ধমক । বেশ কিছুক্ষণ আটকে যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কয়েকটি বাস । বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনার রেশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ।
এদিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে দাঁড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দূষণ, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চলছে একের পর এক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস । কোটি কোটি টাকার দুর্নীতির সাথেও জড়িত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা । যাত্রীদের দুর্ঘটনা ঘটলে তার কে দায়িত্ব নেবে, সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন । দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি । পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

