এবার বিদেশে পাড়ি জয়নগরের মোয়ার

ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় প্রতি শীতেই যুক্ত হয় একটি সুস্বাদু মিষ্টি। নলেন গুড় আর কনকচূড় ধানের মিশেলে তৈরি জয়নগরের মোয়া ।প্রতি শীতেই জয়নগরের মোয়ার বিপুল চাহিদা হয়।পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর মজিলপুরে এই জাতের মোয়ার উৎপত্তি হয়। রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে আগেই পৌঁছে গিয়েছিল জয়নগরের মোয়া । এবার বিদেশে প্রবাসী বাঙালিদের রসনা তৃপ্তির জন্য পৌঁছে যাচ্ছে এই শীতকালীন বিশেষ মিষ্টি। ইতিমধ্যেই কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া, আমেরিকার মত দেশে পাড়ি দিয়েছে জয়নগরের মোয়া।

ডিসেম্বরের শুরুতে শীতের দাপট কিছুটা কম থাকায় জয়নগরের মোয়ার চাহিদা সেরকম ছিল না। তবে গত দু সপ্তাহ ধরে জাঁকিয়ে শীত পড়ার কারণে শীতকালীন এই মিষ্টির চাহিদাও বেড়েছে রেকর্ড পরিমাণে। জাঁকিয়ে শীত পড়ায় নলেন গুড়ও ভালো পরিমাণে মিলছে। ফলে এই মোয়ার উৎপাদনও গত কয়েকদিনে বিপুল পরিমাণে বেড়েছে।

সারা বাংলার বিখ্যাত জয়নগরের মোয়া শীতকালীন মিষ্টিগুলির মধ্যে অন্যতম। এই মোয়া তৈরির মূল উপাদান হল নলেন গুড় ও কনকচূড় ধানের খই। এর সাথে ঘি, কাজু, কিসমিস, খোয়া ক্ষীর, এলাচ সহ অন্যান্য সামগ্রী মিশিয়ে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি। যে বছর যত শীত পড়ে সে বছর তত ভাল নলেন গুড় তৈরি হয়। আর এই গুড় যত ভালো হয় ততই ভালো হয় মোয়া।

ইতিমধ্যেই এই মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এরফলে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার চাহিদা যথেষ্ট বেড়েছে। কিন্তু মোয়া ব্যবসার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। কারণ, নতুন প্রজন্মরা এই পেশায় আসতে চাইছেন না।নতুন করে খেজুর গাছও তৈরি হচ্ছে না। ফলে এই খেজুর গাছের অভাব ও সেই গাছের বুক চিড়ে রস বের করে তা জ্বাল দিয়ে নলেন গুড় তৈরির কারিগরের অভাব কার্যত চিন্তা বাড়াচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube