আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । বইমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত । বুধবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করতে এলেন গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে ।
জানা গিয়েছে, এই বছর থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেনকে । তবে এবার বিশেষ আকর্ষণ হিসাবে ২৪ জানুয়ারি ‘সিনিয়র সিটিজেনস ডে’-তে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে । একজন প্রবীণ প্রকাশক একজন প্রবীণ লেখক এবং একজন প্রবীণ পাঠককে বিশেষ সম্মান জানানো হবে ওই দিন ।
গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানালেন, স্টলের সংখ্যাও গত বছরের তুলনায় বাড়ানো হচ্ছে । এই বছর হাজারের বেশি স্টল থাকবে বলে জানিয়েছেন তিনি । গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানালেন, যারা এই বইমেলায় আসবেন তাঁদের যাতায়াতের সুবিধার জন্য পরিবহন মন্ত্রীর সাথে ইতিমধ্যেই তাঁরা কথা বলেছেন; মেট্রো পরিষেবার দিকটাও দেখা হচ্ছে। একই সঙ্গে পার্কিং সমস্যা যাতে না হয় সেই দিকটাও মাথায় রাখা হচ্ছে । পাশাপাশি সেই সঙ্গে যাতে ইন্টারনেট পরিষেবা ভালোমতো পাওয়া যায় সেই দিকটাও বিবেচনা করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

