অবৈধভাবে বাংলাদেশীদেরকে ভারতে ঢোকানোর অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল!

অবৈধভাবে ভারত বাংলাদেশের সীমান্ত পার করে বাংলাদেশীদেরকে ভারতে ঢোকানোর অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল । ধৃত বিএসএফ কনস্টেবলের নাম প্রদীপ ঘোষ । জানা যাচ্ছে তিনি বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল । ত্রিপুরায় পোস্টিং ছিল তাঁর । বুধবার উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থানার হাকিমপুর সীমান্তে ঘটল এমনই এক ঘটনা ।

জানা যাচ্ছে, স্বরুপনগর থানার বিথারীতে বাড়ি বিএসএফ কনস্টেবল প্রদীপ ঘোষের । ১২ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি । বুধবার রাতে বিএসএফ স্টিকার লাগানো স্কুটি, মোটরসাইকেলে করে দু’জন বাংলাদেশীকে হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । সেই সময় সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদেরকে আটকায় । তাঁদেরকে জিজ্ঞাসাবাদে জওয়ানরা বুঝতে পারেন প্রদীপ ঘোষ গাড়িতে বিএসএফের স্টিকার লাগিয়ে বাংলাদেশীদেরকে টাকার বিনিময়ে ভারতে ঢোকান ।

এরপর তিনজনকেই স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় জওয়ানরা । আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube