বাঙালির ১২ মাসে তেরো পার্বন । এই পার্বণেরই আরেক অংশ হিসাবে ধরা হয় বড়দিনকে । চলতি মরশুমে সামনেই বড়দিন । বড়দিন মানেই শহরজুড়ে আলোর উৎসব । ২৪ শে ডিসেম্বর থেকেই ক্রিসমাস উদযাপনে মেতে ওঠে কলকাতাবাসি। ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। বছর শেষে সেখানে মানুষের ভিড় নামে সেখানে। আবার বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতার শ্রীভূমিতেও ক্রিসমাস কার্নিভাল হচ্ছে । এই মরশুমে প্রথমবার পার্কস্ট্রিটের ধাঁচে হাওড়ার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকোপার্কে শুরু হচ্ছে ক্রিসমাস কার্নিভাল । সূত্রের খবর, ২২শে ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন করবেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । হাওড়ার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন পার্কস্ট্রিটের ধাঁচে এই প্রথমবার হাওড়ায় ক্রিসমাস উৎসব পালন করা হবে ।
শীতকে বঙ্গবাসি বরাবরই উপভোগ করে থাকেন । এরই মধ্যে সকলের চেনা হাওড়ায় এই প্রথম ক্রিসমাস উৎসব পালন হতে চলেছে । এই উৎসবের প্রধান আকর্ষণ হিসাবে রয়েছে ‘থিম সং’ সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং এর গান । ওই অনুষ্ঠানেই গানটি প্রথম মুক্তি পাবে ।
২২শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত কার্নিভালে প্রতিদিনই নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ইকোপার্কের সুবিশাল জায়গাকে কেন্দ্র করে মনোরম আলোয় সেজে উঠবে ডুমুরজলা ও ড্রেনেজ ক্যানেল রোড। তাই স্পষ্টতই বোঝা যায় এলাকায় এই কয়দিন মানুষের ঢল নামবে। সূত্রের খবর পার্কটিতে থাকছে বিভিন্ন ধরনের আলো, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ আরও অনেক কিছু । এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, এবং অন্যান্য জিনিসের ৫০টি স্টল থাকবে । সবমিলিয়ে বড়দিনে জমজমাট হাওড়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

