বৃহস্পতিবার টাকি পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল মহকুমা শাসকের দফতরে । টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন-পোষণের অভিযোগ ওঠে । তারপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয় মহকুমা শাসকের দফতরে ।
দুর্নীতি ও স্বজন-পোষণের অভিযোগ তুলে টাকি পৌরসভায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে টাকি পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দিলেন বসিরহাট মহকুমা শাসকের দফতরে ।
এই বিষয়ে চেয়ারম্যান সোমনাথ মুখার্জি ক্যামেরার সামনে কিছু না বললেও ফোনে জানান, তিনি এখন এই বিষয়ে কিছু বলবেন না । তিনি আরও বলেন তাঁর যা জানানোর তা তিনি জেলা নেতৃত্বকে জানিয়েছেন; যা বলার জেলা নেতৃত্ব বলবেন ।
তবে এই নিয়ে মুখ খুললেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ । তিনি বলেন, এই বিষয়ে তাঁদের নৈতিক সমর্থন রয়েছে, কারণ টাকি পৌরসভা দুর্নীতিগ্রস্ত । তাই এই অনাস্থা তাঁদের সমর্থন রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

