দুর্গাপুরের ২ টি হাই স্কুলে রহস্যজনক দুষ্কৃতী হানা! নিয়োগ দুর্নীতির যোগের আশঙ্কা বিরোধীদের

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একই দিনে ২ টি হাই স্কুলে রহস্যজনক দুষ্কৃতি হানা ! বুধবারের এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

দুর্গাপুরে একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতী হানাকে কেন্দ্র করেই ঘনাছে রহস্য । বৃহস্পতিবার সকালে স্কুল খোলার সময় শিক্ষক শিক্ষিকারা দেখেন, প্রধান শিক্ষকের রুমের গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকা রাখার আলমারিগুলি লক ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ নথি যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ।

কিন্তু আবাক করা ব্যাপার দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় ও রাইরানী দেবী গার্লস হাই স্কুল নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । এখানে প্রশ্ন উঠছে কী কারনে এই দুষ্কৃতী একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয় এমন ঘটনা ঘটাল । কী রহস্য রয়েছে এর পিছনে? তা নিয়ে তদন্তে নেমেছে কোক ওভেন থানার পুলিশ ৷

যদিও বিরোধী দল বিজেপির অভিযোগ, স্কুলগুলোর গেট ও দরজা ভেঙে, আলমারি ভেঙে নথিপত্র তছনছের ঘটনায় এসএসসি নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে । কারণ দু’টি স্কুলেরই সিসি টিভি থাকা সত্বেও তা বন্ধ ছিল বলেই জানা গিয়েছে । পরিকল্পিতভাবে কিছু নথি এদিক ওদিক করা হতে পারে বলেই তাঁর মত । যদিও তৃণমূল শিক্ষা সেল বিজেপির এই অভিযোগ অবাস্তব বলে দাবি করে । অন্যদিকে, স্কুলে এই ধরনের ঘটনায় তারা উদ্বিগ্ন বলে জানায় স্কুল কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube