পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে এক মহিলা ও এক পুরুষকে বাড়ির ভেতরে ঢুকে বেধড়ক মারধর করলেন গ্রামের বাসিন্দারা । শুধু তাই নয়, আক্রান্তদেরই পুলিশের হাতে তুলে দিলেন উত্তেজিত গ্রামবাসীরা ! এমনই অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতে ।
এলাকাবাসীদের অভিযোগ, বিধবা ওই মহিলাকে ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই বাসিন্দা এক ব্যাক্তির সাথে তাঁর বাড়িতেই আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা । এরপর তাঁদের মারধরও করা হয় বলে জানা যাচ্ছে । পাশাপাশি আবারও এমন কাজ করলে তাঁদের ফের মারধর করে শাস্তি দেওয়া হবে বলে ক্যামেরার সামনেই হুশিয়ারি দেন স্থানীয়দের একাংশ ।
তবে আক্রান্ত মহিলার দাবি, ওই ব্যাক্তি তাঁর দুসম্পর্কের আত্মীয় হন । তিনি আত্মীয়কে জোড় করে বাড়িতে থাকতে বলেন বলেও তাঁর দাবি । কিন্তু তাঁদের মধ্যে এমন কোন অবৈধ সম্পর্কও নেই বলে জানা তিনি । এদিকে জানা যাচ্ছে, রাতে তাঁরা সবাই ঘুমিয়ে পড়লে আচমকাই মহিলার বাড়িতে হামলা চালায় স্থানীয় একদল যুবক । এরপর চলে অকথ্য অত্যাচার । তাঁদের বেধড়ক মারধর করা হয় ও ঘরের আসবাবও ভাঙচুর করা হয় বলে অভিযোগ আনা হচ্ছে ।
অন্যদিকে আক্রান্ত মহিলার মেয়ের দাবি, তাঁর আত্মীয়রা তাঁদের জমি জায়গার দখল নিতে ও তাঁদেরকে উচ্ছেদ করতে এভাবে অপবাদ দিয়ে চক্রান্ত করে উস্কানি দিয়ে এই কাজ করছে । পাশাপাশি ওই মহিলা তাঁর স্বামীর মৃত্যুর পর থেকে নিজের বাড়িতেই দেহ ব্যাবসা চালিয়ে যাচ্ছেন, আর এতে এলাকার সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে পালটা অভিযোগ তুলেছেন স্থানীয়রা ।
যদিও গ্রামবাসীদের অভিযোগ থাকলেও আইন হাতে তুলে নিয়ে এভাবে কাউকে গণপ্রহার করা উচিৎ হয়নি এবং উভয় পক্ষের ক্ষেত্রেই আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । এদিকে ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ পৌছে ওই মহিলা ও ওই ব্যাক্তিকে গ্রেফতার করে । এরপর তাঁদের রায়গঞ্জ আদালতে পেশ করলে তাদের শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় বলে জানা গিয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

