।। স্বর্ণালী মান্না ।।
নবান্নে আরও জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা । বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নবান্ন যাত্রার পরই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন । বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরে জমা পড়ল নিরাপত্তা সংক্রান্ত কলকাতা পুলিশের রিপোর্ট ।
ম্যখ্যমন্ত্রীর প্রবেশ দ্বারে আরও বাড়ল নিরাপত্তা, দেওয়া হল একাধিক সারজেন্ট । একই সঙ্গে অন্যান্য গেটেও বাড়ানো হল নজরদারি । বিনা অনুমতিতে এবার থেকে গাড়ি প্রবেশেও জারি করা হল নিষেধাজ্ঞা । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, নবান্নে নিরাপত্তা সংক্রান্ত যে রিপোর্ট স্বরাষ্ট্র দফতরে ইতিমধ্যেই জমা করেছে কলকাতা পুলিশ তাতে পুলিশের পক্ষ থেকে গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে । বেশ কয়েকজন পুলিশ কর্মীদের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, বুধবার বিরপধী দলনেতা শুভেন্দু অধিকারী আচমকাই ভিভিআইপি এন্ট্রি গেট দিয়ে গাড়ি নিয়ে নবান্নে প্রবেশ করে যান । এই নিয়ে বেশ জলঘোলা হয়েছে বলেই জানা যাচ্ছে । এই ঘটনার পরেই কার্যত নড়ে চড়ে বসেছে প্রশাসন ।
অভিযোগ উঠছে বিধানসভা থেকে বিরোধী দলনেতা বেরোনোর পর কোন খবর ছিল না কলকাতা পুলিশের কাছে । এমনকি টোল প্লাজাতেও যখন তাঁর কনভয় পালটায় নবান্নকে সেই তথ্যও দেওয়া হয়নি বলে অভিযোগ আনা হচ্ছে । পাশাপাশি নবান্নে ঢোকার সময়েও প্রবেশ দ্বারে তাঁকে আটকানো হয়নি বলেও অভিযোগ উঠছে । গতকালের এই ঘটনার পরে গোটা নবান্ন চত্ত্বর আজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

