কুপ্রস্তাব দিয়ে মহিলাদের উত্তপ্ত করায় পঞ্চায়েত সদস্যার ছেলেকে বেধড়ক মার!

নিউজটাইম ওয়েবডেস্ক : বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া ও উত্তপ্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে, অভিযুক্তকে ধরে গণ ধোলাইয়ের ছবি ভাইরাল ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় । বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্তপ্ত করা এবং বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেওয়া, অপহরণ , নারী পাচরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বালা। মা মাধুরি বালা সিন্দ্রনী গ্রামপঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা।

জানা গিয়েছে, মঙ্গলবার আষাঢ়ু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটা কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন বছর ৩৮ এর মহিলা। অভিযোগ সেই সময় বাজারের কাছে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মিঠুন। মহিলা চিৎকার করলে তাকে মারধরও করে বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে ধরে পাল্টা মারধর করে। সেই মারধরের মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনা তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।

যদিও তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মিঠুন বালা বলেন, “আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল । আমি কথা বলতে গেলে আমাকে আচমকা মারধর করা শুরু করে । আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে । আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সেই কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।”

এই বিষয়ে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মাধুরী বালা বলেন, “রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে । পুলিশ তদন্ত করে দেখুন আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ।”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube