‘পুরনো’ দলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা

“কিচ্ছু হবে না, অশ্ব ডিম্ব” এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রীর বৈঠককে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথিতে প্রাক্তন সেনা কর্মীদের এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “২০১৯ সালের লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে টুপিটা পরিয়ে ছিলেন ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আবার সেই টুপিটা পরাতে চাইছেন। অল্প সংখ্যক হলেও কিছু আন্দোলনকারী সেই টুপিটা পরতে চাইছেন, পরাতে চাইছেন। সরকার-ই এই সমস্যার সৃষ্টি কর্তা। মমতা বন্দ্যোপাধ্যায় এদের চাকরি দিতে আগ্রহী নয়।” এরপরই শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোন চাকরি হবে না।”

“তৃণমূল কংগ্রেসে থাকার সময় কিছু বড় বড় প্রজেক্ট এর কথা বলতাম মুখ্যমন্ত্রীকে। উনি বলতেন, ওসব দরকার নেই। ভোটের আগে একাউন্টে কিছু কিছু টাকা দিতে হবে। নাহলে ভোট পাওয়া যাবে না” অকপট শুভেন্দু । নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, “একটা চাকরি দিলে একটা পরিবারের ভোট পাওয়া যাবে। ওই টাকা দিয়ে অনেক পরিবারের ভোট পাওয়া যাবে। আর, তারপর ভোটে জিতে তৃণমূল চাল, ডাল, বালি, পাথর সব চুরি করবে।” এভাবেই বর্তমান রাজ্য সরকারের চাকরি নীতিকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

ডিএ টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়ে রাজ্য সরকারের চার শতাংশ বৃদ্ধির ও সমালোচনা করেন তিনি। গত দশ বছরে কলকাতা শহরে প্রায় পাঁচ হাজার পুকুর ভরাট হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাসেও শীত না থাকার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন তিনি। চা বাগানের জমি পাট্টা দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ‘অশিক্ষিত মুখ্যমন্ত্রী’ বলে ও কটাক্ষ করেন শুভেন্দু।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube