বস্তিবাসীদের দাবি আদায়ে বিক্ষোভে সামিল বাম নেতৃত্ব

বস্তিবাসীদের দাবি আদায় করতে এবার শিলিগুড়ি পুরনিগমের সামনে শুরু হল বিক্ষোভ । বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন বাম নেতৃত্বরা । খোদ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর উপস্থিতিতে চলছে সেই অবস্থান বিক্ষোভ ।

এদিনের বিক্ষোভস্থল থেকেই অশোক ভট্টাচার্য জানান, দাবি আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হলে আশ্বাসই দেওয়া হচ্ছে শুধু । কিন্তু বাস্তবে তার কিছুই প্রতিফলিত হচ্ছে না । জনা যাচ্ছে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় একাধিক বস্তি রয়েছে । সেই বস্তি এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে বিভিন্ন সময় পথে নেমেছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি । এবার ফের পথে নামল তারা ।

বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুরনিগম অভিযানে সামিল হলেন একাধিক বাম নেতৃত্ব । বৃহস্পতিবার দুপুরে অনিল বিশ্বাস ভবন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে পুরনিগম চত্বরে পৌঁছন তাঁরা । যদিও সেখানে যেতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় মিছিলে অংশগ্রহণকারীদের । পুরনিগমের গেট আগলে থাকা পুলিশি ব্যারিকেডে বাধা পেতেই রাস্তায় বসে পড়েন তাঁরা ৷ দাবি আদায়ের প্রসঙ্গ তুলে পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube