গৌরী খানকে ইডির সমন

২০২১ সালের অক্টোবর মাসে মুম্বই উপকূলে এক প্রমোদতরী থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ানকে মাদকাণ্ডে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই ঘটনা সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। এই ঘটনায় কিছুটা হলেও দর্শকদের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল বলিউড বাদশাকে। সূত্রের খবর, ফের একবার আঙ্গুল উঠেছে খান পরিবারের দিকে। সূত্র মারফত শোনা যাচ্ছে এইবার বাদশার স্ত্রী গৌরী খানকে নোটিস পাঠাল ইডি। মঙ্গলবার এই নোটিস পাঠান হয়েছে। শোনা যাচ্ছে রিয়েল এস্টেট সংস্থার প্রতারণার অভিযোগ উঠেছে শাহরুখপত্নীর বিরুদ্ধে। লখনউয়ের এক রিয়েল এস্টেট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী । সেখান থেকেই ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে গৌরী খানের ওপর।

চলতি বছরের মার্চ মাসের শুরুতে প্রতারণার জন্য এফআইআর করা হয় গৌরী খানের বিরুদ্ধে । লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান-সহ মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মুম্বইয়ের বাসিন্দা যসবন্ত শাহ । গৌরী ছাড়া অপর দু’জন ছিলেন ‘তুলসিয়ানি গ্রুপ’-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানি। যসবন্ত শাহর দাবি ৮৬ লক্ষ টাকা দিয়েও ফ্ল্যাটের চাবি পাননি তিনি।

যসবন্ত শাহ বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে গৌরী খানকে দেখে প্রভাবিত হয়েই তিনি এই বিনিয়োগ করেছিলেন। শাহরুখপত্নী কীভাবে এই রিয়েল এস্টেট সংস্থার সাথে যুক্ত হয়েছে এবং কত কোটি টাকা পেয়েছেন সবটাই খতিয়ে দেখেছেন ইডি দপ্তর। এই বিষয়ে খান পরিবারের মালকিন গৌরী এবং তাঁর অফিসের তরফ থেকে কোন পর্যাপ্ত উত্তর পাওয়া যায়নি।

এরই মধ্যে চলতি মরশুমে বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে কিং খানের ‘ডাঙ্কি’ যার প্রযোজক গৌরী। ছবির অগ্রিম বুকিং এর অঙ্ক মন্দ নয়। ছবির মুক্তির সময় গৌরীকে ইডির এই নোটিস কিছুটা হলেও সমসসায় ফেলতে পারে বলে নেটপাড়ায় গুঞ্জন উঠেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube