কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে খাবারের দোকানে আচমকাই আগুন লেগে যায় বৃহস্পতিবার । প্রাথমিক অনুমানে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগে যায় এদিন । অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি ।
এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় দমকল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিকের কর্মীরা । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
স্থানীয়দের দাবি বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ ব্যাস্ততম রবীন্দ্রপল্লী বাজারে একটি বন্ধ দোকানে ধোয়া বেরোতে দেখেন তাঁরা । ধোঁওয়া দেখেই তাঁরা দ্রুত তা নেভাতে যান । সেই সময়েই আচমকা বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে । বিস্ফোরণের জেরে দোকানের শাটার ভেঙে রাস্তায় চলে আসে । আগুনের ঝলকানিতে বেশ কয়েকজন আহত হন এদিন ।
ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । দোকানের আগুন থেকে ইলেকট্রিক তারেও আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে খবর । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের দু’টি ইঞ্জিন । তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু’জনের অবস্থা আশংকাজনক বলে স্থানীয়দের দাবই । তবে কী থেকে আগুন লাগল সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় । পুরো ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

