অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পুষ্টি পাউডারের প্যাকেট, অসুস্থ শিশুরা!

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের দেওয়া হয় পুষ্টি পাউডারের প্যাকেট । তবে দেখা যাচ্ছে কপালে জুটছে মেয়াদ উত্তীর্ণ পুষ্টি পাউডারের প্যাকেট । বুধবার মেয়াদ উত্তীর্ণ সেই পুষ্টি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশুরা । ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিক্রমপুর এলাকায় ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ পুষ্টি পাউডার দেওয়ার অভিযোগ উঠল । এলাকাবাসীদের দাবি, সেই পুষ্টি পাউডার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন শিশু । জানা যাচ্ছে, এই পুষ্টি পাউডারের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে ১২০ দিন মেয়াদ থাকে । সেখানে সংশ্লিষ্ট পুষ্টি পাউডারগুলিতে দেখা যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে ১৮ মে (১৮-০৫-২০২৩) । মানে অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই পুষ্টি খাবারের ।

স্থানীয়দের অভিযোগ বুধবার বিক্রমপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের মেয়াদ উত্তীর্ণ পুষ্টি পাউডার দেওয়া হয় । সেই পুষ্টি পাউডার খেয়েই অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিশু । তাঁদের আরও অভিযোগ, এই শিশু শিক্ষা কেন্দ্র থেকে শিশুদেরকে যে চাল দেওয়া হয় সেই চালেও পোকা থাকে । একই সঙ্গে তাঁরা জানাচ্ছেন, শিক্ষা কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীরা নিয়মিতভাবে শিক্ষাক্ষেত্রে আসেন না এবং শিশুর মায়েদের সঙ্গে খারাপ আচরণ করেন তাঁরা ।

শিশুদেরকে মেয়াদোত্তীর্ণ পুষ্টি পাউডার দেওয়ার প্রসঙ্গে বিক্রমপুর অঙ্গনওয়াড়ি কর্মী সুলেখা সরকার বলেন, ‘আমি যেমন খাবার পেয়েছি ঠিক তেমনটাই দিয়েছি। তবে খাবারের প্যাকেটের তারিখ চেক করে না দেওয়াটা আমার ভুল হয়েছে’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube