অন্ডালে নাবালিকাকে ধর্ষণ, অধরা অভিযুক্তরা

পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে উঠল এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ । এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালে । ঘটনায় অভিযোগ দায়ের করা হয় থানায় ।

অভিযোগ উঠছে, অন্ডাল রেলওয়ে স্টেশন লাগোয়া পার্কে ঘুরতে গিয়ে দুই যুবকের খপ্পরে পড়ে সেই কিশোরী । জানা যাচ্ছে তাঁরা তাকে ফুসলিয়ে নিকটবর্তী জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে । এরপর তাঁকে অচেনা জায়গায় ঘোরাঘুরি করতে দেখায় একজন স্বেচ্ছাসেবক তাকে পুলিশের কাছে নিয়ে যায় । পরে পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয় বলেও জানান যাচ্ছে । এরপর সে ধর্ষণের অভিযোগ করে ।

অন্যদিকে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে, অন্ডাল এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করে অন্ডাল থানায় দরবার করে বিরোধী গণতান্ত্রিক মহিলা সমিতি । একই সঙ্গে পুলিশের দাবি, অভিযোগ পেয়ে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । তাঁরা এও জানান, দোষীদের গ্রেফতারের প্রচেষ্টা শুরু করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube