পোস্টার ছেঁড়ায় ধুন্ধুমার!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার কেটে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া অঞ্চলে । বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায় ।

গড়িয়া এলাকার ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে । বিজেপির পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও তাঁর স্বামী নজরুল আলি মন্ডলের ইন্ধনে এই কাজ করা হয়েছে । আগামী ২৬ শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে সোনারপুরের রাধানগরে তাঁর আবক্ষ মূর্তির উন্মোচন করার পরিকল্পনা রয়েছে । সেই অনুষ্ঠানেরই পোস্টার লাগানো ছিল । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবিও ছিল । সেই ছবিই কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ আনা হচ্ছে ।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও তাঁরা তা অস্বীকার করেছে । রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ জানান, বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে এলাকায় । তাঁরাই এই কাজ করে তৃণমুলের নামে দোষ চাপাচ্ছে ব্লে তাঁর দাবি । এর সাথে তৃণমূলের কোন যোগ নেই বলেই জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube