পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল ঘি!

আবারও পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ভেজাল ঘি ও ঘি তৈরির সরঞ্জাম । মঙ্গলবারের এই তল্লাশি অভিযানে পুলিশের জালে গ্রেফতার দুই অভিযুক্ত । ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়ায় ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে বয়রা এলাকা ও বুইচা এলাকার দু’টি ঘি কারখানায় হানা দেয় শান্তিপুর থানার পুলিশ । এরপর দু’টি কারখানা থেকে প্রায় ৩৫০ কেজি নকল ঘি ও সেই নকল ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । নকল ঘি উদ্ধারের পাশাপাশি দু’টি কারখানা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

জানা যায় ধৃত সুব্রত পালের বাড়ি ফুলিয়ার বয়রাতে । অন্যদিকে আরেক অভিযুক্ত স্বপন ঘোষের, বাড়ি ফুলিয়ার বুইচাতে । বুধবার দুই অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, এক অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে । তবে বেশ কিছুদিন ধরেই শান্তিপুর ফুলিয়ার বিভিন্ন এলাকা থেকে যেভাবে নকল ঘি উদ্ধার হচ্ছে তাতে বেশ চিন্তিত রয়েছেন শান্তিপুরবাসী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube