।। স্বর্ণালী মান্না ।।
বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।অন্যদিকে নবান্নে ঢুকে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এদিনের নবান্ন অভিযান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তিনি না জানিয়েই নবান্নে এসেছেন । তাঁর আসার কথা জানালে ১৪৪ ধারা প্রয়োগ করত পুলিশ । ৪ জন বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে এদিন নবান্নে পৌঁছন তিনি । বৈঠকে এদিন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় খরচের খতিয়ান নিয়ে তিনি তথ্য জানতে চেয়েছেন মুখ্যসচিবের কাছে ।
একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দরবারে গিয়েছেন, তখনই কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিক পপদ্ধতিতে ব্যবহার না করার অভিযোগ তুলে নবান্নে হাজির হন শুভেন্দু । পাশাপাশি তিনি আরও অভিযোগ তুলে বলেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়কদের ডাকা হয় না । একই অঙ্গে এদিন নবান্নতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে “চোর, চোর” বলেও কটাক্ষ করেছেন তিনি ।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর আজকের এই নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অতৃপ্ত আত্মা ঘুরঘুর করে । নবান্নে তো জীবনেও ঢুকতে পারবে না । মুখ্যমন্ত্রী দিল্লিতে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন; অতৃপ্ত আত্মার সহ্য হচ্ছে না । চোরের মতো নবান্নে ঢুকতে গেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

