।। স্বর্ণালী মান্না ।।
১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা দাবি নিয়ে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নতুন সংসদ ভবনে বুধবারের বৈঠকে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আরও ১০ সাংসদ ।
বকেয়া ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার দাবিতে এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা যাচ্ছে এদিন বৈঠকে বেশ কিছুক্ষণ ধরেই কথা হয় দু’জনের মধ্যে । প্রায় দীর্ঘ ২ বছর ধরে অভিযোগ উঠছে যে একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা বাকি রয়ে গিয়েছে । সেই তালিকায় রয়েছে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্প । এই বিষয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলন চালিয়ে গিয়েছে ।
লোকসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । এই বৈঠক চলে প্রায় ২৫ মিনিট পর্যন্ত । তৃণমূলের প্রতিনিধি দলে এদিন ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় ও ডেরক ও’ব্রায়েনের মতো বিশিষ্ট নেতৃত্বরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

