আইপিএল নিলাম শেষে কোন খেলোয়াড় কোথায়?

মঙ্গলবার শেষ হল আইপিএল-এর নিলাম । জমজমাট ভাবে দুবাইতে শেষ হয়েছে আইপিএল নিলাম। নজির গরেছে রেকর্ড অর্থ খরচ। ফ্র্যাঞ্চাইজিগুলি বিশেষ করে বিদেশী ক্রিকেটারদের কিনতে টাকার বন্যা বইয়ে দিয়েছে। ঐতিহাসিক দামে খেলোয়াড় কিনল কেকেআর। ২৪.৭৫ কোটি টাকা খরচা করে মিচেল স্টার্ককে দলে নিল কেকেআর। মিচেল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় ।

২০২৪ সালের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ প্লেয়ার হলেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। তাঁকে ২০.৫ কোটি টাকাতে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ । এই নিলামে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেলকে ১৪ কোটি টাকা দিয়ে নিজের দলে জিনে নিল সিএসকে। হার্ষল প্যাটেলকে এইবার আরসিবি আর কেনেনি। প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস ১১.৭৫ কোটি টাকায় তাঁকে নিজেদের দলে টেনে নিলেন।আগের বছর আলজারি জোসেফ খেলেছিলেন গুজরাত টাইটান্সের হয়ে। এই বছর ১১.৫০ কোটি টাকা খরচা করে আরসিবি দল কিনে নিল এই পেসার বোলারকে। চলতি বছর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে ভারতীয় দল ও ভারতীয় সমর্থকদের মন ভেঙেছিল অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। এই মরশুমের নিলামে ৬.৮০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

যেখানে বিদেশী খেলোয়াড়দের কিনতে ব্যাস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি সেখানে কোন স্থানই পেল না বাংলার খেলোয়াড়রা। এইবারেও কেকেআরে বাংলার কোন প্রতিভায় জায়গা করে উঠতে পারেননি দলে। মনে করা হয়েছিল গৌতম গম্ভীর পুনরায় কেকেআরে ফিরে আশায় খেলোয়াড় প্রেমীরা ভেবেছিলেন গত ২০২৪ সালে হয়তো অনেক বাংলার খেলোয়াড় জায়গা পাবে, কিন্তু তা হয়নি। অথচ বাংলা থেকে নিলামে নাম লিখিয়েছিলেন ঈশান পোড়েল, অভিমুন্য ইশ্বরণ, সুদীপ ঘরামি সহ একাধিক তাবড় ক্রিকেটার। যদিও খুব কম সংখ্যক বাংলার ক্রিকেটারকে ধরে রেখেছে আইপিএল দলগুলি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube