আইপিএল থেকে ছিটকে যেতে পারেন হার্দিক

।। গৌতম রায় ।।

বড় ধাক্কা খেতে পারে মুম্বই ইন্ডিয়ান্স । চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে যেতে পারেন হার্দিক পাণ্ডিয়া । বিশ্বকাপে গোড়ালিতে চোট পাওয়ার পর ছিটকে গিয়েছিলেন । তারপর আইপিএল নিলামের আগে গুজরাট টাইটান্স থেকে তাঁকে নিয়ে আসে মুম্বই ইন্ডিয়ান্স । রোহিত শর্মার জায়গায় অধিনায়কও করে । গুজরাট তাঁকে রাখতে চাইলেও মুম্বইকেই বেছে নেন হার্দিক ।

কিন্তু জানা যাচ্ছে গোটা আইপিএলে তিনি নাও মাঠে নামতে পারেন । এর মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজ থেকে তিনি ছিটকে যেতে চলেছেন । শেষ পর্যন্ত আইপিএলেও না খেলতে পারলে খুবই সমস্যায় পড়বে মুম্বই ইন্ডিয়ান্স ।

অন্যদিকে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন সুরজকুমার যাদব । তাঁর গোড়ালিতে বড় চোট । অন্তত ৬ সপ্তাহের আগে মাঠে নামতে পারবেন না । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি চোট পেয়েছিলেন । আপাতত এনসিএতে রিপোর্ট করেছেন সূর্য । সেখানে রিহ্যাব করবেন । থাকবেন মেডিক্যাল টিমের তত্তাবধানে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube