১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে শেষ ফুটবল বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা । তারপর ২০২২ সালে ৩৬টি বছর পর স্বপ্নের জাদুকর লিও মেসির হাত ধরে সোনালি ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয় আলবিসেলেস্তেদের। জীবনের শেষ বিশ্বকাপে মেসি দেখিয়ে দিয়েছিল তাঁর পায়ের জাদু। খেলোয়াড় তাঁর ছেলেকে কথা দিয়েছিলেন যে -‘তিনি কাপ জিতবেনই ‘। সেইমত তিনি মুখের কথা কাজে দেখিয়ে সকল দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।গতবছর তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ২০২২ সালের বিশ্বকাপ তাঁর শেষ বিশ্বকাপ।সেই শেষ খেলায় তিনি দর্শকদের দেখিয়ে দিয়েছিলেন খেলার মাঠে কতটা সুন্দর ট্যাকেল করে নিজের ক্লাবের জন্য প্রতিপক্ষ দলের থেকে কাপ ছিনিয়ে নিয়ে আসতে হয়।
সেই অবিস্মরণীয় মুহূর্তটির সোমবার ছিল বর্ষপূর্তি। খেলোয়াড় এখন রোজরিওতে সপরিবারে বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে ব্যস্ত । সেখান থেকেই আনন্দমুখর সেই রাতের স্মৃতিচারণ করলেন মেসি। তিনি বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। মেসির শেয়ার করা প্রতিটি ছবিতেই ছিল সোনালি ট্রফিটি।

ওই পোস্টের ক্যাপশনে আর্জেন্টিনা ক্যাপ্টেন লেখেন,‘ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির ১ বছর। অবিস্মরণীয় স্মৃতি যা সারাজীবন থাকবে। সবাইকে শুভ বর্ষপূর্তি’ । খেলোয়াড়ের এই বিশ্বকাপই ছিল তাঁর শেষ বিশ্বকাপ । ক্যারিয়ারে একাধিক প্রাপ্তি থাকলেও বিশ্বকাপ জয়কে সেই সকল প্রাপ্তির থেকে সবার আগে রাখেন মেসি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

