।। স্বর্ণালী মান্না ।।
আদালতের হস্তক্ষেপ চেয়ে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টে জোড়া মামলা দায়ের করলেন আইনজীবীদের একাংশ । বুধবার জনস্বার্থ মামলা দায়ের করে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি পন্থী আইনজীবীদের একাংশ ।
এদিন জানা যাচ্ছে, এসএসকেএম হাসপাতাল বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা একাধিক অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে । বুধবার এমনই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে । পাশাপাশি অভিযোগ আনা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবার অপব্যবহার করে চলেছে । এই অপব্যবহার রুখতে আদালতের হস্তক্ষেপ একান্তভাবেই প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে দাবি করেছেন মামলাকারী আইনজীবীরা ।
মামলাকারীরা এদিন দাবি করেছেন, এমন কিছু প্রভাবশালী ব্যক্তি যাদের চিকিৎসার প্রয়োজন নেই তাঁরা ওই হাসপাতালে বেড দখল করে রেখেছেন । যার ফলে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসা চেয়ে হাসপাতালে আসা সাধারণ মানুষদের ।
একই সঙ্গে তাঁরা আরও দাবি তুলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সব মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক । সেই সকল মেডিক্যাল রিপোর্ট যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনও হাসপাতালকে দিয়ে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

