নিয়োগের আর্জি নিয়ে ‘ভগবান দর্শনে’ চাকরিপ্রার্থীরা

।। স্বর্ণালী মান্না ।।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা করতে বুধবার তাঁর সল্টলেকের বাড়িতে এলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা । সল্টলেকের বাসভবনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে এলেন তাঁরা । নিয়োগের আর্জি নিয়ে বিচারপতির সামনেই কান্নায় ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা ।

বিচারপতির বাড়ি পৌঁছনোর আগেই এসএলএসটি চাকরিপ্রার্থীদের পথ আটকায় পুলিশ । আইনি জটিলতার সমাধানের দাবিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা । রাস্তায় দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কথা বলে পরামর্শ দেন বিচারপতি ।

বুধবার বিকেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে আসেন এসএলএসটি চাকরিপ্রার্থীদের একটি দল । জানা যাচ্ছে এদিন বাড়িতেই ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । চাকরিপ্রার্থীরা আসার আগেই বিচারপতির বাড়ির বাইরে এসে পৌঁছায় বিধান নগর পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube