।। স্বর্ণালী মান্না ।।
বন দফতরে রেশন দুর্নীতির তথ্যের খোঁজে এবার অরণ্য ভবনে তল্লাশি অভিযান চালাল ইডি । মঙ্গলবার সল্টলেকের অরণ্য ভবনে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
খাদ্য দফতরের পর বন দফতরের দায়িত্ব সামলেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতির অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন । জানা যাচ্ছে রেশন বন্টনে প্রায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে । সেই দুর্নীতির মুলে পৌছতেই ইডি-র আজকের এই অভিযান ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেশন কেলেঙ্কারিতে যে দুর্নীতি হয়েছে তার কিছু তথ্য ধৃত মন্ত্রীর বর্তমান দফতরে পাওয়া গেলেও যেতে পারে । এই কারণেই আজকের এই অভিযান বলে মনে করা হচ্ছে । জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে ইডি-র হানা!
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

