।। স্বর্ণালী মান্না ।।
২৪ ডিসেম্বর ব্রিগেডে আয়োজিত হতে চলেছে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচী ।এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদীকে । জানা গিয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহীও ছিলেন তিনি । এমন একটি ঘোষণার জেরে অনুষ্ঠান নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে । তবে আচমকাই শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না প্রধানমন্ত্রী ।
জোর কদমে চলছিল অনুষ্ঠানের প্রস্তুতি । তবে খবর পাওয়া যায় প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে । খবরটি পধানমন্ত্রীর দফতর সূত্রে পাওয়া গেলেও আয়োজক সংস্থা অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের পক্ষ থেকে জানানো হয় এই বিষয় এখনও আনুষ্ঠানিক ভাবে কোন খবর তাঁরা পাননি । সুতরাং সব কিছু পূর্বপরিকল্পিত মতোই পালিত হতে চলেছে বলেই খবর । গীতাপাঠের পাশপাশি থাকছে নজরুলগীতি ও শঙ্খ্যধ্বনির কর্মসূচী ।
সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, গীতা জয়ন্তী উপলক্ষে বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর । যার জেরে সম্ভত রাজ্যে আসতে পারবেন না তিনি । প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জেনেই ব্রিগেডে যেন সাজসাজ রব উঠেছিল । তবে তাঁর অনুপস্থিতির কথা উঠতেই বেশ হতাশই হয়েছেন উদ্যক্তারা । তবে এমন একটি অনুষ্ঠানে প্রধানমন্রী আসবেন এমনটা আশা রেখেই কাজ এগিয়ে চলেছেন আয়োজকরা । মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত সব রকম ব্যবস্থাও নেওয়া শুরু করা হয়েছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

