হাত বদলের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুই যুবককে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ । মুর্শিদাবাদ জেলার তল্লাশি অভিযানে পুলিশের হাতে ধরা পড়ল দুই সন্দেহভাজন ।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার রঘুনাথপুর মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী সহ তার টিম । ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ দুই রাউন্ড গুলি । তার পরেই পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে ।
পুলিশ সূত্রে জানা যায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল ওই দুই যুবক । গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে হাতেনাতে পাকড়াও করে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি । ধৃত যুবকদের নাম সেন্টু শেখ, সুকচাঁদ হালসানা । তাদের বাড়ি ডোমকল থানা এলাকায় ।
ধৃত যুবকদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় । কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল; কোথায় পাচার করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল তাঁরা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

