রাজ্য সরকারের টালবাহানায় থমকে উড়ালপুলের কাজ, অবস্থান বিক্ষোভে বসল বিজেপি

থমকে রয়েছে উড়ালপুলের কাজ । এমন পরিস্থিতিতে চরমে উঠেছে যাত্রী ভোগান্তি । অভিযোগ আনা হচ্ছে রাজ্য সরকারের টালবাহানাতেই আটকে রয়েছে সেই সকল কাজ । এমনই অভিযোগ এনে বুধবার শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা ।

শিলিগুড়ির যানজটকে পাশ কাটিয়ে ইস্টার্ন বাইপাস ধরে সহজেই চলে যাওয়া যায় রাজ্যের যে কোন প্রান্তে । তবে সেই সহজ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি রেলগেট । ঠাকুরনগর এলাকায় থাকা রেলগেটটি এখন পথচারীদের ভোগান্তির অন্যতম কারণ । প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে ছোট, বড় গাড়ি থেকে অ্যাম্বুল্যান্স, দমকল জাতীয় জরুরীকালীন বিভাগের গাড়িগুলিও ।

বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল রেল দফতরের দারস্থ হলেও হয়নি কোন কাজের কাজ । তবে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শীখা চ্যাটার্জি রেলের কাছে দাবি জানালে রেল কতৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সেখানে উড়ালপুলের জন্য অর্থ বরাদ্দ করে ।

তবে মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র রাজ্যে সরকারের অনুমতি না মেলার কারণে থমকে রয়েছে এই উন্নয়নমূলক কাজটি । শুধুমাত্র বিজেপি অঞ্চল হওয়ার কারণেই এমন করেই অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্যে সরকার । এমনই অভিযোগ এনে বুধবার ঠাকুরনগর রেলগেট সংলগ্ন এলাকায় ধর্নায় বসেন বিধায়ক শীখা চ্যাটার্জি । তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ নিয়েও রাজনীতি করছেন, অবিলম্বে তাঁর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube