আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি! খাবার খেয়ে অসুস্থ একাধিক শিশু ও গর্ভবতী মহিলা

আইসিডিএস সেন্টারের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশু ও গর্ভবতী মহিলা । বুধবার মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুনপাড়া আইসিডিএস সেন্টারে ঘটল এমনই এক ঘটনা । এদিন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে মোট ২২ জন ।

আইসিডিএস সেন্টারের খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও মহিলা । সূত্রের দাবি, রান্না করার সময় খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে গিয়েছিল । সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ২২জন শিশু ও গর্ভবতী মহিলা । তাঁদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও খবর ।

দু’জন গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । ঘটনার প্রতিবাদে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । যার জেরে সেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়কে থমকে যায় যান চলাচল । যার জেরে বাস লরি সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন । তুলে নেওয়া হয় অবরোধ ।

ঘটনার পর ক্ষিপ্ত হয়ে পড়েন অভিভাবকরা । আবারও প্রশ্ন উঠে গেল আইসিডিএস সেন্টারের খাবার নিয়ে । রান্নার সময় গাফিলতির কারণে খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে । সেটা লক্ষ্য করেননি আইসিডিএস সেন্টারের কর্মী্রা । খাবার খাওয়ার সময় অভিভাবকরা বিষয়টি লক্ষ্য করেন । তারপর জানাজানি হতেই উত্তেজনার সৃষ্টি হয় স্কুল প্রাঙ্গণে ।

ওই আইসিডিএস সেন্টারে খোলা আকাশের নিচে রান্না হয় বলে জানা যাচ্ছে । দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে রান্না । কোন হেলদোল নেই ব্লক প্রশাসনের । ঘটনার পর আইসিডিএস সেন্টারের কর্মী এবং সহায়ককে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube